• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

কঠোর লকডাউনের ৭ম দিনে গোমস্তাপুরে বেড়েছে মানুষের আনাগোনা

Reporter Name / ৭৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: করোনা ভাইরাস সংক্রমণের হার সারাদেশে ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে।তাই সরকার প্রথম দফায় কঠোর লকডাউন ঘোষণা করে। সকল অফিস-আদালত, যানবাহন,দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়। করোনা সংক্রমণ বাড়তে থাকায় সরকার চলমান লকডাউনকে ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করেছে।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রথম দিকে সকলকে বিধিনিষেধ মেনে চলতে দেখা গেছে।বর্তমানে বিধিনিষেধ মেনে চলার প্রবনতা কম দেখা যাচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে অনেক যানবাহন চলতে দেখা যাচ্ছে। বেশিরভাগ দোকানপাট খোলা রেখে পণ্য বিক্রি করছে। রাস্তায় জনসমাগম বৃদ্ধি পেয়েছে। সামাজিক দূরত্ব এবং মুখে মাস্ক পড়ার প্রবণতা কম।করোনাভাইরাস দ্রুত গতিতে যে হারে বেড়ে যাচ্ছে, তাতে করে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানা ও সরকারের সকল বিধিনিষেধ ঠিকমত না মানলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে বিশিষ্টজনদের মতে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, লকডাউনে সকল বিধিনিষেধ মেনে চলতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্বক চেষ্টা চালানো হচ্ছে।জনগনকে সচেতন করতে তারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির বলেন, আসন্ন কোরবানির ঈদ ও এ অঞ্চলের প্রধান অর্থকারী ফল আম ব্যবসা। সেটাকে মাথায় রেখে চলমান লকডাউন সফল করতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আনসারের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।ভ্রাম্যমান আদালতও পরিচালনা করা হচ্ছে।উল্লেখ্য,করোনার ২য় ধাপে ৬ জুলাই পর্যন্ত এ উপজেলায় ৪২১ জন রোগী সনাক্ত
হয়েছে ও মৃত্যু বরণ করেছে ৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category