• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত ক্যান্সারে আক্রান্ত আব্দুস সালাম

Reporter Name / ৪১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

শফিকুল ইসলাম : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম এলাকার সাদ মোহাম্মদের ছেলে আব্দুস সালাম। গত দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে অসহনীয় যন্ত্রণায় দিনযাপন করছেন । ২০১৮ সালে আব্দুস সালামের ক্যান্সার রোগ ধরা পড়ে। তার অন্ডকোষে টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সারের রুপ নেয়। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। ক্যান্সার আক্রান্ত আব্দুস সালাম বলেন, হামি দুই বছর ধরে ক্যান্সারে ভুগছি। প্রথমে হামার অন্ডকোষে টিউমার হয়েছিল। তখন হামি গুরত্ব দেয়নি। আস্তে আস্তে টিউমারটি বড় হয়ে যায়। এলাকার ডাক্তারদের কাছে চিকিৎসা করি। পরে তারা ঢাকায় যেয়ে ভাল ডাক্তার দেখার পরামর্শ দেয়। ঢাকায় মেয়ে চাকরী করার সুবাদে গাজীপুর পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসা করতে গিয়ে হামার এ মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে রাজশাহীর লাইফ লাইন সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শাফায়ত হাবিব এর তত্ত্বাবধানে চিকিৎসা করছি। এখনোও হামি সুস্থ হতে পারিনি। তিনি বলেন, হামার একটা অপারেশন ও ৫ টি কেমো দেয়া হয়েছে । এখন কেমোসহ আরেকটি অপারেশন করা লাগবে; কিন্তু এ অর্থ জোগাড় করা হামার পক্ষে সম্ভব হচ্ছে না। এ পর্যন্ত হামার প্রায় ২লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হার কাছে আর কোন টাকা পয়সা নাই। কয়েক কাঠা জমি ছিল সেগুলোও বিক্রি করে দিয়েছি। আর জমিজমা নাই যে, সেগুলো বিক্রি করে চিকিৎসা করাবো। শুধু বসতবাড়িটাই আছে। হামার একটাই ছেলে। দিনে যেটুকু রোজগার করে আনে, তা দিয়ে সংসারটা ঢিলেঢালাভাবে চলে। এখন সে চালাতে হিমসিম খাচ্ছে। ২১ দিন পর পর হামার থেরাপি লাগবে। কয়েকবার থেরাপি দিয়েছি। এখন আর দিতে পারছিনা টাকার অভাবে। এদিকে আব্দুস সালামের স্ত্রী আজিনা বেগম বলেন, হামার স্বামী একজন কর্মঠ সবল মানুষ ছিল। ক্যান্সার হওয়ার আগে কৃষি কাজ করে সংসার ভালোভাবেই চালাতো; কিন্তু আক্রান্ত হয়ে যাওয়ায় সেতো আর কাজ কর্ম করতে পারছে না। খুব কষ্ট করে ধার দেনা করে এতো দিন চিকিৎসা করানো হয়েছে। এখন একেবারেই নিঃস্ব হয়ে গেছে হামার পরিবার। হামার একটা ছেলে আছে, সে কাজ করে দু’বেলা দু’মুঠো পেটে ভাত দিতে পারছে। চিকিৎসা করার মত টাকা জমাতে পারছি না। হামরা এলাকার কারো কাছে সহায়তা পায়নি। যদি হামাদের দিকে মাননীয় প্রধানমন্ত্রী ও বিত্তবান ব্যক্তিরা একটু দৃষ্টি দিত তাহলে হয়তো হামার স্বামীটাকে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারতাম। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা, আব্দুস সালাম, সোনালী ব্যাংক, রহনপুর শাখা,চাঁপাইনবাবগঞ্জ, হিসাব নং-৪৭০৭৬০১০১১২৩৯। এছাড়া মোবাইল ব্যাংকিং নম্বর-০১৭৬০০২৩২৯৪ (বিকাশ,রকেট,নগদ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca