• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সরকার ঘোষিত বিশেষ লকডাউনের অষ্টম দিন: নাচোলে উপজেলা প্রশাসন,সেনাবাহিনী ,পুলিশ ও বিজিবি’র বিভিন্ন এলাকায় টহল অব্যাহত

Reporter Name / ৪৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ,বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রেখেছেন। নাচোল উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন ও বিধি নিষেধ সারাদেশের নাই নাচোলে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরেজমিনে দেখাগেছে, নাচোল বাসস্ট্যান্ড মোড়, মধ্যবাজার, উপজেলা বাজার,স্টেশন বাজার , সোনাইচন্ডী, রাজবাড়ীহাট, হাটবাকইল, মল্লিকপুর, গোলাবাড়ী,ভেরেন্ডী বকুলতলা সহ বিভিন্ন এলাকায় মুদিখানার দোকান,ওষুধের দোকান, ফলমূলের দোকান, ও শাকসবজি দোকান খুলে থাকতে দেখা গেছে। এর পাশাপাশি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অন্যান্য দোকান মাঝে মাঝে খুলে থাকতে দেখা গেছে।এছাড়া পণ্যবাহী যানবাহন ট্রাক, মিনি ট্রাক, অটো চার্জার ভ্যান চলতে দেখা গেছে। বৈশ্বিক মহামারী এ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেই চলেছেন। প্রশাসন সাধারণ জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন পাশাপাশি বিভিন্ন এলাকায় মাক্স বিতরণ করছেন। এছাড়া উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় কর্মহীন ব্যক্তিদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন। আজ বৃহস্পতিবার নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় দুটি ভ্রাম্যমান আদালত বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহি অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র খাদিজা বেগম জানান, নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজ বিকেল পাঁচটা পর্যন্ত চারটি মামলা দিয়ে ১হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান রয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন ও বিধি নিষেধ বাস্তবায়ন করার জন্য নাচোল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। এই লকডাউন বাস্তবায়ন করার জন্য নাচোল থানা পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca