নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর বাজারে র্যাব অভিযান চালিয়ে ২ হাজার ৯শ’৮৪ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় গোপন সূত্রের ভিত্তিতে র্যাব-৫ এর নাটোর কোম্পানির-২ একটি টহল দল কসবা ইউনিয়নের কালইর বাজারে অভিযান চালিয়ে গোমস্তাপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বাদল (৩৫) ২হাজার ৯শ’৮৪ পিস ইয়াবাসহ আটক করে। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।নাচোল থানা মামলা নম্বর 4/21 । আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।