• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

ফেন্সিডিল-৮৫ বোতল সহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩৮৪ Time View
Update : শনিবার, ১০ জুলাই, ২০২১

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের আড্ডা গ্রামস্থ আড্ডা পুরাতন সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল-৮৫ বোতল সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো আব্দুল করিম (২৮), পিতা-মৃত ফজলুর রহমান, মাতা-মোছাঃ হানিফা বেওয়া, সাং-বাগিচাপাড়া,ইউপি-আজমতপুর,থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, সালেকুর রহমান (২৩), পিতা-মোঃ তোজাম্মেল হক, মাতা-মোছাঃ তাসলিমা বেগম,সাং-দুয়ারপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ দ্বয়’কে শনিবার র‌্যাব-৫ গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের আড্ডা গ্রামস্থ আড্ডা পুরাতন সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে
হাতেনাতে গ্রেফতার করে।

এ সময় তাদের নিকট থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল-৮৫ বোতল,মোবাইল সেট-০২টি, সীমকার্ড-০২টি এবং মেমোরীকার্ড-০১টি উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বিকার করে।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca