মোঃফারুক আহামেদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ১০ লক্ষ টাকার ওষুধ প্রদান করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হেল্প চাপাই। রবিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব ওষুধ দেওয়া হয়। আওয়ামীলীগ নেতা এপেক্স ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড আইটির কান্ট্রি ডিরেক্টর ও সিইও জারা জাবীন মাহবুব এর সহযোগিতায় এসব প্রদান করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএমএর সভাপতি ডাঃদুরুল হুদা,সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান সমন্বয়ক ডাঃনাহিদ ইসলাম মুন, জেলা আওয়ামী লীগের সদস্য ফাইজার রহমান কনক, হেল্প চাপাই এর সাধারণ সম্পাদক জিলহাজ্ব বিশ্বাস প্রমুখ।