• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

যশোরে গাঁজাসহ যুবক আটক

Shadesh Mahato / ৩৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

 

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃযশোরের শার্শায় ৬ কেজি গাঁজাসহ হাসান ওরফে শুটার হাসান (২০) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোরের দিকে শার্শা থানাধীন সূবর্ণখালী গ্রাম থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।আটক হাসান উপজেলার বহিলাপোতা গ্রামের বাবলু হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল আমিন হুসাইন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সূবর্ণখালী গ্রামস্থ প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশে জনৈক ইস্রাফিল মাস্টার এর মেহগনী বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ছয় কেজি গাঁজাসহ হাতেনাতে হাসান ওরফে শুটার হাসানকে আটক করে।

এ ব্যাপারে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca