• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

বিদেশীমদ সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ২৯৯ Time View
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে ১০ বোতল বিদেশী মদ সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা শাহিন (২০),পিতা- দেলোয়ার, মাতা-নুছেবা এবং হাদিদ (২০),পিতা- মোঃ নাইমুল, মাতা- রজনী বেগম, উভয় সাং-রাণীনগর (বকচর),ওয়ার্ড নং-০৭, ইউপি-আলাতুলি, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী’দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়।শনিবার র‌্যাব-৫ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পৌরসভাধীন ৯নং ওয়ার্ড সুলতানগঞ্জ খেয়া ঘাট ঘর এর পিছনে গোরস্থান এর পশ্চিম পার্শে নদীর পাড় হতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত হতে বিদেশী মদ-১০ বোতল, মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০২টি এবংমেমোরী কার্ড-০১টি উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca