• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

রহনপুর পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ

Reporter Name / ২৫৭ Time View
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় অসহায়-দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ ও জিআর এর চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে রহনপুর পৌরসভার পুরাতন ভবনে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। রহনপুর পৌরসভায় ভিজিএফ এর আওতায় ৪ হাজার ৬ শত ২১ জন ও জিআর এর আওতায় ২ হাজার ২ শত সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
করোনাকালীন সময়ে সাধারণ মানুষের ভুগান্তি কমাতে পৌর এলাকার ৫ টি ওয়ার্ডে এ চাল বিতরণ করা হয়।

**
গোমস্তাপুরে দু’সন্তানের জননীর আত্মহত্যা
শফিকুল ইসলাম,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের এক মহিলা আত্মহত্যা করেছে। নিহত মহিলা হলেন মাজেদা বেগম (৪২)। তিনি ছোট বঙ্গেরশেরপুর গ্রামের জেন্টু আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী। এলাকাবাসী সূত্রে জানা গেছে,বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে স্বামী-স্ত্রীসহ গোটা পরিবার দুশ্চিন্তায় ছিল।ঋণের জ্বালায় অতিষ্ঠ হয়ে মাজেদা বেগম শনিবার বিকেলে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি সদস্য মূসা জানায়,ঋণের জালাই মানসিক সমস্যায় ভুগতে থাকা মাজেদা বেগমের বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করে।
গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সংসারে অভাব-অনটন ও ঋণের জ্বালায় অতিষ্ঠ হয়ে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মুঃ শফিকুল ইসলাম
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category