• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

৩৩৩” কল করে চাঁপাইনবাবগঞ্জে খাদ্য সামগ্রী পেল ২৪০ দুঃস্থ পরিবার

Habibulla Sipon / ২৮৩ Time View
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (৩৩৩) নাম্বারে কল করে আবেদনকারী দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জে ত্রান বিতরণ করেন জেলা প্রশাসন।
রবিবার বিকালে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মোট ২৪০ জন নারী-পুরুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, তেল, আলু, লবন, পিয়াজ, চিনি।
এ সময় উপস্থিত ছিলেন, এনডিসি রবিন মিয়া, সহকারী কমিশনার চন্দন কর, শারমিন আক্তার রিমা, রুহুল আমিন শরিফ, মো: আশিকুর রহমান, তৌফিক আজিজ, জুবায়ের জাহাঙ্গীর সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম বলেন, ‘কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষের পাশে আছে জেলা প্রশাসন। জেলা ও উপজেলা পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কাজ অব্যাহত রয়েছে। ঈদের পূর্বেই প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষের কাছে ভিজিএফ’র চাল এবং আরো প্রায় ২০ হাজার মানুষকে খাদ্যসামগ্রীর প্যাকেট প্রদানের কাজ চলছে।’

“৩৩৩” কল করে চাঁপাইনবাবগঞ্জে খাদ্য সামগ্রী পেল ২৪০ দুঃস্থ পরিবার
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (৩৩৩) নাম্বারে কল করে আবেদনকারী দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জে ত্রান বিতরণ করেন জেলা প্রশাসন।
রবিবার বিকালে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মোট ২৪০ জন নারী-পুরুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, তেল, আলু, লবন, পিয়াজ, চিনি।
এ সময় উপস্থিত ছিলেন, এনডিসি রবিন মিয়া, সহকারী কমিশনার চন্দন কর, শারমিন আক্তার রিমা, রুহুল আমিন শরিফ, মো: আশিকুর রহমান, তৌফিক আজিজ, জুবায়ের জাহাঙ্গীর সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম বলেন, ‘কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষের পাশে আছে জেলা প্রশাসন। জেলা ও উপজেলা পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কাজ অব্যাহত রয়েছে। ঈদের পূর্বেই প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষের কাছে ভিজিএফ’র চাল এবং আরো প্রায় ২০ হাজার মানুষকে খাদ্যসামগ্রীর প্যাকেট প্রদানের কাজ চলছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca