• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন,৪জনকে জরিমানা

Reporter Name / ৩২২ Time View
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

গোমস্তাপুরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন,৪জনকে জরিমানা

বিশেষ প্রতিবেদক, গোমস্তাপুর : ঈদের পর লকডাউনের ২য় দিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঢিলেঢালা পালিত হয়েছে । লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৪জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এদিকে লকডাইনের দ্বিতীয় দিন ঈদের আমেজের কারণে জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পণ্যবাহী গাড়ীর সাথে অটোচালিত রিক্সা ও ভ্যান চলাচল করতে দেখা যায়। উপজেলার প্রবেশদারগুলোতে পুলিশের উপস্থিতি ছিল । এছাড়া সেনাবাহিনী ও বিজিবি টহল দিতে দেখা গেছে। অন্যদিকে উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্যপণ্য দোকানের সাথে সাথে অন্য দোকানগুলো লুকিয়ে খুলতে দেখা গেছে।
এদিকে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় শনিবার বিকেল পর্যন্ত উপজেলার ৪জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca