• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৩০২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫,কর্তৃক ২ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সাগর (২২), পিতাঃ সাইদুল ইসলাম, মাতা-চেহেরী খাতুন, সাং-মহারাজপুর নতুন পাড়া, ওয়ার্ড নং-০১,ইউনিয়ন-মহারাজপুর,থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর জেলা-চাঁপাইনবাবগঞ্জ হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানান মঙ্গলবার ২৭- শে জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া বাজারের মেসার্স আল হামরা ফার্মেসী এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাগর (২২), পিতাঃ সাইদুল ইসলাম, মাতা- চেহেরী খাতুন, সাং-মহারাজপুর নতুন পাড়া, ওয়ার্ড নং-০১, ইউনিয়ন-মহারাজপুর,থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এসময় তার নিকট হতে ২ কেজি ৫০ গ্রাম হেরোইন, মোবাইল সেট-০১টিএবং সীমকার্ড-০১টি উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ০১টি নিয়মিত মামলারুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca