• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

গীতাঞ্জলির উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়ান দিবস পালন

Reporter Name / ৩৩৪ Time View
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

অলিউল হক ডলারঃ
চাঁপাইনবাবগঞ্জৈর নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়ান দিবস পালিত হয়েছে।
গত শুত্রবার রাত সাড়ে ৮টায় গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমীতে দিবসটি পালন উপলক্ষে আলোচনাসভা,কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়। গীতাঞ্জলির পরচিালক সাংবাদিক অলিউল হক ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ,শিল্পী ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।এ সময় আরো উপস্থিত ছিলেন টগরইল দামপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমীর সহসভাপতি এনামুল হক, পাঠশালা স্কুলের সহকারী শিক্ষক কুতুবুল আলম,গীতাঞ্জলির সাধারণ সম্পাদক হায়দার আলী ,ব্যবসায়ী বাবর আলী প্রমূখ। আলোচনা শেষে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু তাহের খোকন ,গীতাঞ্জলির পরিচালক অলিউল হক ডলার,কুতুবুল আলম। কবিতা আবৃত্তি করেন আবু তাহের খোকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca