• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

নয়ন ঘোষ / ২৮৪ Time View
Update : রবিবার, ৮ আগস্ট, ২০২১

নয়ন ঘোষঃ
চাঁপইনবাবগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার(৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন। শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এসময় আরো উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,মোসা: রওশনা জাহান, এনডিসি চন্দন কর,জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত সুপার মাহবুব আলম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আকতার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমাসহ জেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে ৩৫ জনকে সেলাই মেশিন ও ৩০জনকে ২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca