চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দুটি ভিআইপি চেয়ার উপহার দিলেন জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল হাকিম।
১০’আগস্ট (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ওয়ালটন মোড়ে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে উপহার স্বরুপ চেয়ার দুটি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন মন্ডল, প্রবাসী কল্যাণ সংস্থা জেলা শাখার সভাপতি মোঃ জসিস মন্ডল, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, ১৪ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুশা’সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।