• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি

Reporter Name / ৩৮১ Time View
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

দৈনিক প্রভাতী খবরের স্টাফ রিপোর্টার ও সিএনএন বাংলা টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ১৭- আগস্ট সকালে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।

সাংবাদিক আল আমিন শিবগঞ্জ উপজেলার ঘোরাপাখিয়া ইউনিয়নের মৃত আব্দুল বাসেদের ছেলে। তিনি দৈনিক প্রভাতী খবরের স্টাফ রিপোর্টার ও সিএনএন বাংলা টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সদস্য।

সাধারণ ডায়রী সুত্রে জানা যায় গত ১৫ আগস্ট সাকলে সাংবাদিক আল আমিনের বাড়ির সামনে এসে পূর্ব শত্রুতার জের ধরে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর এলাকার আব্দুল্লাহ আল ফারুক,৬ নাং রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের শরীফ আলী ও তার নিজ ভাই আঃ সালাম মিলে গালিগালাজ করতে থাকে। এসময় তারা আল আমিনকে প্রাণনাশের হুমকি দেয়।

সাংবাদিক আল আমিন জানান আমিসহ আমার পরিবারের সদস্যরা ভয়ে আতঙ্কিত হয়ে জীবন যাপন করছি।সে শঙ্কায় আমি শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছি।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন,সাংবাদিক আল আমিনের সাধারণ ডায়রীর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca