• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

নাচোলে হরিজন সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহ রোধ ও মাদক বিরোধী প্রীতি ফুটবলের আয়োজন সম্পন্ন

Reporter Name / ২৩৭ Time View
Update : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হরিজন সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহ রোধ ও মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উক্ত খেলায় গোলাপ ফুটবল দল ১-০ গোলে সবুজ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।। আজ শুক্রবার বিকেল ৪ টায় নাচোল উপজেলা পরিষদ মাঠে স্থানীয় হরিজন সমাজ এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। জেলার শিবগঞ্জ উপজেলার হরিজন সম্প্রদ্বয়ের সমাজ প্রধান শ্রী-ফাস্ট ভকত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, নাচোল থানর অফিসার ইনচার্জ সেলিম রেজা ও হরিজন সম্প্রদ্বয়ের নাচোল উপজেলার সভাপতি শ্রী সঞ্জয় দত্ত। বাল্যবিয়ে রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলার ৫টি উপজেলা থেকে ৩ জন করে খেলোয়াড় ও পোরশা, নিয়ামতপুরসহ তানোর উপজেলার ৪৫ বছরের উর্দ্ধে খেলোয়াড়দের নিয়ে ২টি দল গঠন করা হয়, যাদের নাম দেয়া হয় শাপলা ও গোলাপ দল। ৪০ মিনিটের খেলায় গোলাপ দল শাপলা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে সংগঠনের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category