• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রেমের জেরে তরুনীর আত্মহত্যা

Reporter Name / ৪১৬ Time View
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় প্রেমের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছে এক তরুনী। রোববার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষ খেয়ে আত্মহত্যা করে। ওই তরুনী উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুবাগান এলাকার মেসবাউল হক বাবুর মেয়ে রাবেয়া বাশরী (১৭)। সে স্থানীয় একটি ভোকেশেনাল স্কুলে দশম শ্রেনীর ছাত্রী।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন।
ওই তরুনীর পিতা মেসবাউল জানান, বালুবাগান এলাকার আব্দুল আলিমের ছেলে অপুর (১৭) সাথে আমার মেয়ের প্রেমেরে সম্পর্ক ছিল। অপু পুলিশের চাকুরিতে যোগদান করবে; ১০ লাখ টাকা লাগবে বলে আমার মেয়ে বাশরী জানায়। আমার সামর্থ্য না থাকায়, দিতে অপারগতা প্রকাশ করি। আমার মেয়ে ওই ছেলেকে ১০ লাখ টাকা না দেয়ার কথা বললে, সে চটে যায়। আমার মেয়ের সাথে সে খারাপ আচারণ করলে, ক্ষোভে বিষ খেয়ে আত্মহত্যা করে।
ওসি মোযাফফর জানান, রোববার দিবাগত রাতে তার নিজ ঘরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। রাতেই চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে তার পরিবার। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। সে তার প্রেমিকেরে খারাপ ব্যবহারে, ক্ষোভে আত্মহত্যা করে। তার লাশ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে আছে। আইনানুগ ব্যবস্থ্যা নিয়ে, তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca