• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে ১টি প্রতিষ্ঠানকে ১০০০০হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪৪৮ Time View
Update : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ

অদ্য ২২ সেপ্টেম্বর ২০২১ খ্রি. বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপরিচালক(অতিঃ সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: জহিরুল ইসলামের নেতৃ‌ত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়ে‌ছে ।

উক্ত বাজার অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কার্য করায় ০১ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে ১০,০০০(দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় দেখা যায় মানিক কসমেটিকস নামক দোকানে আমদানিকারকের সিলবিহীন অবৈধ কসমেটিকস বিক্রি করছেন।

এসময় জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কৃতজ্ঞতাঃ উপজেলা প্রশাসন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
সহযোগিতায়: নাচোল থানা পুলিশের চৌকষ টিম ।

জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca