• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

যশোর সীমান্ত ৬০পিস স্বর্ণেরবার উদ্ধার

Reporter Name / ৩২৪ Time View
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের চৌগাছা সীমান্ত থেকে ৭ কেজি ওজনের ৬০পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।শুক্রবার (৪ডিসেম্বর) রাতে চৌগাছা উপজেলার সীমান্তবর্তী শাহজাদপুর মাঠ থেকে এই স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল নুর আলমের নেতৃত্বে রাত ১০টার দিকে চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ-পূর্ব কোনে শাহজাদপুর মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৭কেজি ওজনের ৬০পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়।যার আনুমানিক সিজার মূল্য ৪,৮৯,৩০,০০০/- (চার কোটি ঊননব্বই লক্ষ ত্রিশ হাজার) টাকা। উদ্ধারকৃত স্বর্ণেরবার থানায় জমা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca