• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নাচোলে রাণী ইলামিত্রের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ২৮৩ Time View
Update : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে তে-ভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের ১৯তম মৃত্যুবার্ষিকি পালিত হয়েছে। আজ বুধবার বিকেল ৩টায় নেজামপুর ইউপির কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে রানী ইলামিত্র সংসদ’র আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মদ এর সভাপতিত্বে ও দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদের সঞ্চালনায় মধ্যাহ্ন ভোজ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রানী ইলামিত্র সংসদ’র সভাপতি বিধান সিং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, নাচোল সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আল্লামা আকবর, নাচোল উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, উপজেলা সমাজসেবা অফিসার আল-গলিব, প্রাণিসম্পদ অফিসার শারমিন আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ, প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান, রানী ইলামিত্র সংসদের উপদেষ্টা আলাউদ্দিন আহম্মেদ বটু ও সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca