• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

নাচোলে কমিউনিটি পুলিশিং ডে/২০২১ পালিত

Reporter Name / ৬৬২ Time View
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আজ শনিবার নাচোল থানার উদ্যোগে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ” মুজিব বরষের পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান,নাচোল থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল ওয়াব, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। এ ছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, রাজবাড়ী কলেজের প্রভাষক হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, নাচোল ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca