• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

Reporter Name / ২৫৭ Time View
Update : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবি শস্য মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্য কৃষি প্রণোদনার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ শহীদ স্মৃতি স্তম্ভে এগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার ও জাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ উপ সহকারী কৃষি কর্মকর্তারা। উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার,আলিনগর,বাঙ্গাবাড়ী ও বোয়ালিয়া ইউনিয়নের ৭’শ ৬০ জন কৃষককে প্রণোদনার সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে গম,ভূট্টা,চিনাবাদাম,শীতকালীন,পেঁয়াজ,মূগ,মসুর ও খেসারীর ফসলের জন্য অবশিষ্ট ইউনিয়নের ৫ হাজার ৩’শ ৭০ জন কৃষককে বীজ ও সার দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category