• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু লাঞ্ছিত

Reporter Name / ১১২৫ Time View
Update : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুকে লাঞ্ছিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মোখলেসুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। পাল্টাপাল্টি বক্তব্য ও স্ট্যাটাসও দেয়া হচ্ছে।

তবে যুবলীগের সেক্রেটারীকে লাঞ্ছিতের বিষয়ে জানতে চাইলে পৌর নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব মোখলেসুর রহমান বলেন, যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে-দলীয় সভানেত্রী শেখ হাসিনা এবং দলীয় প্রতিক নৌকা বিরোধী কথা বলায় আমি তার বক্তব্য বন্ধ করতে বলে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকারি কলেজ থেকে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালি শেষে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু।

বাবুর বক্তব্যর মধ্যখানে পাশেই দাঁড়িয়ে থাকা জেলা আওয়ামী লীগের সদস্য ও গ্রামীণ ট্রাভেলস এর চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান প্রতিবাদ জানিয়ে প্রথমেই মাইক বন্ধ করে এ ধরণের বক্তব্য না দিতে আহবান জানান।
এ সময় মাউথ পিস কেড়ে নিয়ে তাকে হেনস্থা ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাৎক্ষণিক উভয় পক্ষের মধ্যে হট্টগোল ও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনসহ উপস্থিত নেতা-কর্মীদের হস্তক্ষেপে সভার সভাপতি তার বক্তব্য শেষ করেন এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষ করেন। এ বিষয়ে জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শান্তিপূর্ণভাবে শেষ করে আলোচনা সভা শুরু হয়।

নেতৃবৃন্দের বক্তব্য শেষে তিনি সভাপতির বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, “মাননীয় নেত্রী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা উম্মুক্ত করে দেন। নাহলে যে হারে আওয়ামী লীগের ত্যাগী নেতারা বহিস্কার হচ্ছে, তাতে করে যেন আওয়ামী লীগ ভারতের কংগ্রেসের মত হয়ে না যায়।আমানুল্লাহ বাবু আরও বলেন, দলকে সংগঠিত করতে এবং ত্যাগী নেতাদের মুল্যায়ন করতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন নির্বাচনে নৌকা মুক্ত বা উন্মুক্ত করা হোক। বাবুর এ বক্তব্যের পর পরই শুরু হয় হট্টগোল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আয়াত নূর, জেলা মহিলা আ. লীগের সভাপতি আলহাজ্ব সাকিনা খাতুন পারুল ও সাধারণ সম্পাদক হালিমা খাতুন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাবেক সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন উজজামান উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা, সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca