• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

নাচোলে সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Habibulla Sipon / ২৮০ Time View
Update : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমি উপদেষ্টা মজিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বাদ মাগরিব নাচোল প্রেসক্লাবে গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে সহ-সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গীতাঞ্জলির উপদেষ্টা আবু তাহের খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, নাচোল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, গীতাঞ্জলির সাংস্কৃতিক একাডেমি সভাপতি ও পরিচালক অলিউল হক ডলার, সাধারণ সম্পাদক হায়দার আলী, নাচোল প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম, অর্থ সম্পাদক ও নাচোল নিউজের প্রকাশক ও সম্পাদক হাবিবুল্লাহ সিপন, নির্বাহী সদস্য জমিরুদ্দিন, নাচোল সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, কন্ঠ শিল্পী সঞ্জয় দত্ত ও মরহুম মজিবুর রহমানের সন্তান তারিক আহম্মদ। উপস্থিত আলোচকবৃন্দ মুজিবুর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয় নিয়ে দীর্ঘ ক্ষন স্মৃতি চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category