নাচোলে এক অসহায় লোকটির নাম মইনউদ্দিন। বয়স ২৫ মতো। জীর্ণ শরীর, খুবই অসুস্থ। কোনোমতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এখন আর পারছে না। তাই সাহায্য চাই পুনাকের কাছে। অসহায়, অসুস্থ এ মানুষটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ।
পুনাকের ফেসবুক পেইজে অনুরোধের তথ্যের সূত্র ধরে অসুস্থ এ ব্যক্তির সাহায্যে এগিয়ে আসেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। লোকটি সত্যিই অসুস্থ এবং অসহায় সেটি যাচাই করে জানতে পারে পুনাক।
যেহেতু তারা নাচোল উপজেলায় থাকে ,তাই সেখানকার ওসি সাহেবের সহায়তা নেয় পুনাক।উক্ত অসুস্থ ব্যক্তির পিতার হাতে পুনাকের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা।
এ আর্থিক সহায়তা মঈনউদ্দিনের পিতা মো এনামুল হক পেয়ে বলেন পুনাকের এই কার্যক্রম আমাকে প্রবল আশাবাদী করে। পুনাকের জন্য অনেক শুভকামনা।’
পুনাক পুলিশ পরিবারের একটি সংগঠন হলেও বর্তমান সভানেত্রীর নেতৃত্বে নিজেদের গণ্ডি পেরিয়ে অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছে বলে জানা গেছে