• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে ভোটের আগের রাতে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Reporter Name / ৩৩৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের আগের রাতে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকার জোসনারা ফাউন্ডেশন শিশু পার্কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছে। নিহত যুবক নামোশংকরবাটি মাউড়িপাড়া এলাকার হযরত আলীর ছেলে মো. আজিম (২১)। আহতরা হলেন- নতুনহাট মন্ডলপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে আব্দুল আলিম (১৬) ও বড়িপাড়া মহল্লার আব্দুস সাত্তারের ছেলে ইমন (১৮)।

পুলিশ, হাসপাতাল, নিহতের স্বজন ও আহত ব্যক্তি সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে জোসনারা ফাউন্ডেশন শিশু পার্কের পাশে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে এইচএসসি পরীক্ষার্থী আজিমকে ছুরিকাঘাত করা হয়। এসময় আব্দুল আলিম ও ইমনকেও রড ও ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনার পর তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে আজিমের মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আসিফ রহমান বলেন, হাসপাতালে নেয়ার পূর্বেই আজিমের মৃত্যু হয়েছে৷ তার পিঠে ছুরিকাঘাত রয়েছে এবং এর কারনেই তার মৃত্যু হয়েছে৷ আহতদের একজনকে কাধে ও পিঠে ছুরি ও শক্ত বস্তু দিয়ে আঘাত করা হয়েছে।

এ ঘটনায় আহত নতুনহাট মন্ডলপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে আব্দুল আলিম নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিম জানায়, এশার নামাজের পরে ঘটনাটি ঘটে। পার্ক থেকে যাওয়ার পথে দেখতে পায় দুই গ্রুপের মারামারি চলছে। ইট-পাটকেল ছোড়াছুড়ি করছে। কিছু বুঝে উঠার আগেই কে বা কারা আমার উপর হামলা চালায়। আহত আব্দুল আলিম নিজেকে কাউন্সিলর পদপ্রার্থী শামসুলের সমর্থক বলে দাবি করে।

নিহতের ফুফাতো ভাই রুবেল বলেন, আমার ফুফু ফোন করে জানান, কে বা কারা আজিমকে ছুরি মেরেছে। হাসপাতালে এসে দেখি সে মারা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, মোবাইলফোন আদান-প্রদানকে কেন্দ্র করে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় এক যুবকের মৃত্যু হয়। বিভিন্ন পক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, আগামীকাল (৩০ নভেম্বর) সকালের ভোটের সাথে এই ঘটনার কোন সম্পর্ক নেই। নির্বাচনে কোন প্রার্থী বা রাজনৈতিক কোন কারনে ঘটনাটি ঘটেনি। সুষ্ঠ তদন্ত করে ঘটনার প্রকৃত কারন উদঘাটন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ নভেম্বর) অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন- নৌকা প্রতীকে জেলা আওয়ামীলীগের সদস্য মোখলেসুর রহমান, মোবাইলফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে আ.লীগের বিদ্রোহী প্রার্থী শামিউল হক লিটন, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান মুকুল।

এছাড়াও ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এবার ভোটার রয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৪৩২ জন এবং নারী ভোটার রয়েছেন ৭৪ হাজার ৬৫ জন।

তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ হয় ১৮ অক্টোবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category