• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে গণমুক্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ৩৪০ Time View
Update : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দৈনিক গণমুক্তির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের শাহ নেয়ামাতুল্লাহ কলেজের হলরুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, আদিনা কলেজের উপাধক্ষ্য ড. মাযহারুল ইসলাম তরু, শাহনেয়ামাতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোযাফফর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম, চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেট শাখার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নুর-ই আজম মো. খলিল ইমতিয়াজ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাজনিন ফাতেমা জিনিয়া।

সাংবাদিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, জমসেদ আলী, টুটুল আলম রবিউল, জারিফ হোসেন, ফারুক হোসেন, মেহেদী হাসান শিয়াম, আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, নুরতাজ আলম, জিয়াউল হক, নাদিম হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca