• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

তেলের বাজারে কারসাজি।‌জরিমানা ৫০হাজার

Habibulla Sipon / ৪৩৭ Time View
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসনের তত্বাবধায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার কল্যাণপুর ও বড়বাজার এলাকায় সয়াবিন তেলের বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সমূহে সকাল ১১.০০ ঘটিকা হতে দুপুর ১.১৫ ঘটিকা পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স সঞ্জয় স্টোরকে ৫ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে দিয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় এবং অধিক মুনাফার আশায় বোতলজাত তেল খোলা ড্রামে লুজ হিসেবে বিক্রয় করার অপরাধে বিধি মোতাবেক ৫০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও বিপুলসংখ্যক মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।
আজকের অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca