• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নাচোলে টিসিবি পণ্য পাচ্ছেন ১৩ হাজার ১শ’ ৪৫ জন

Reporter Name / ৪৬০ Time View
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের উদ্যোগ নিয়েছে সরকার।
সারাদেশের ন্যায় চাঁপাই নবাবগঞ্জেরর নাচোলে আগামী থেকে নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ীমূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, এই উপজেলায় মোট ১৩ হাজার ১শ’ ৪৫ জন নিম্ন আয়ের মানুষ টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবেন। এক্ষেত্রে প্রতিকেজি চিনির মূল্য ৫৫টাকা, প্রতিকেজি মসুর ডাল ৬৫টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১০টাকা,নির্ধারণ করা হয়েছে।

সুশৃঙ্খলভাবে টিসিবির পণ্য বিক্রির জন্য নাচোলের সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আজ থেকে ডিলারের মাধ্যমে জনপ্রতিনিধিদের সহায়তায় নাচোল রেলস্টেশনের সামনে ও ইউনিয়ন পরিষদের সামনে হোল্ডারদের মাঝে পণ্য বিক্রয় করা হবে। সকল টিসিবি কার্ডধারীকে কার্ডসহ নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। হোল্ডার কার্ড ব্যাতিত পণ্য সংগ্রহ করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca