• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সাপাহারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

সাপাহারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে আইন-শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা, ইনোভেশন, যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা সহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক যাবতীয় আলোচনা করা হয়।

এসময় বিজিবি, ফায়ার সার্ভিস,৬ ইউনিয়নে চেয়ারম্যান গন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন, গণমাধ্যমকর্মী সহ সভার সদস্য গন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca