• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

রাজশাহী প্রেসক্লাব ভবন অবৈধ দখলমুক্ত করার দাবি

Reporter Name / ৪০৩ Time View
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

রাজশাহী প্রেসক্লাব ভবন অবৈধ দখলমুক্ত করার দাবি জানানো হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সভায় এ দাবি জানান রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান। তিনি বলেন, এ ভবন বর্তমানে ঝুঁকিতে রয়েছে। এটি অবৈধ দখলমুক্ত করা দরকার।

সভায় সাইদুর রহমান বলেন, রাজশাহী প্রেসক্লাব ভবনের দোতলা সাপ্তাহিক রাজশাহী বার্তার নামে লিজ নেওয়া ছিল। অনিয়মিত প্রকাশের কারণে ২০০৬ সালে ওই পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়। এরপর ২০০৯ সালে ওই পত্রিকা কিনে নেন ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এরপর সেখানে ওয়াকার্স পার্টির অফিস করা হয়। ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এ ব্যাপারে প্রশাসনের কাছে দ্রæত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

সভায় উপস্থিত রাজশাহী জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল ওয়াকার্স পার্টির নামে নয়, বরং ভবনের দোতলা রাজশাহী বার্তার নামে লিজ নেওয়া আছে বলে নিশ্চিত করেন। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব জি এস এম জাফরউল্লাহ বিষয়টির তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

এদিন সভায় আরো কয়েকটি বিষয়ে কথা বলেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি ও বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সদস্য সাইদুর রহমান। তিনি বলেন, নগরী ও জেলায় খুনের কয়েকটি ঘটনা ঘটলো। নগরীর নিউ মার্কেটে ব্যবসায়ী রিয়াজ হত্যা, চারঘাটে খুনসহ আরো কয়েক এলাকায় এসব ঘটনা ঘটেছে। ঘটনার প্রসঙ্গ টেনে খুনীদের দ্রæত গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি। এছাড়া বোয়ালিয়া মডেল থানায় ৪/১৭ মামলায় একজন কর্মচারিকে শত্রæতা করে আসামি করা হয়েছে জানিয়ে এ বিষয়েও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতর উন্নতি ঘটাতে ব্যবস্থা গ্রহণের আহবান জানান সাইদুর রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca