• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

তাহেরপুর পৌরসভা’র ঈমাম, মুয়াজ্জিন, খাদেমদের ঈদ উপহার বিতরণ করলেন মেয়র, কালাম

Reporter Name / ১৯৭ Time View
Update : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

তাহেরপুর পৌরসভা’র ঈমাম, মুয়াজ্জিন, খাদেমদের ঈদ উপহার বিতরণ করলেন মেয়র, কালাম

মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদ-উল-ফিতর, উপলক্ষে তাহেরপুর পৌরসভার সকল মসজিদের ১০০ এর অধিক ইমাম, মুয়াজ্জিন ও খাদেম খতিবদের ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেছেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

আজ ৩০ এপ্রিল রোজ শনিবার বিকেলে নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ ঈদ শুভেচ্ছা উপহার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মহোদয়।

প্রতি বছরের ন্যায় এবারো তাহেরপুর পৌরসভার সকল মসজিদের ১০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন প্রতি নগদ অর্থ (২,৫০০)টাকা প্রদান করা হয়।

এই সময় অনুষ্ঠানে পৌর মেয়র আবুল কালাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারো তাহেরপুর পৌরসভার সকল মসজিদের , ইমাম, মুয়াজ্জিন ও খাদেম খতিবদেরকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

শিগগিরই আলেম ও উলামাদের কল্যাণে আরো কাজ করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যাণে কাজ করে যেতে পারি সকলে সেই দোয়া করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনছুর, তাহেরপুর পৌরসভার সচিব(ভারঃ) মতলেবুর রহমান, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সাওয়ার আবুল,গোয়ালকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর সরকার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা,
তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক জাহিদুল আকরাম, তাহেরপুর যুবলীগ আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সোহেল রানা, তাহেরপুর পৌরসভা’র কালেক্টর জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, আলেম ও মুয়াজ্জিমগন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভা সকল কাউন্সিলর, তাহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ বিভিন্ন শ্রেনি পেশার পৌর নাগরিকগন।

উপহার বিতরণ শেষে, পৌর মেয়র আবুল কালাম আজাদের বাবা-মা’র কবর জিয়ারত শেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca