• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

বুঝেনা  ——-সামসুন নাহার

Reporter Name / ২৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

বুঝেনা

——-সামসুন নাহা

হায়রে… পাগল
নিজে বুঝে না সে কার,
ঘুরে বেড়ায় পথে পথে
হইয়া যাযাবর,
পাগল বুঝে-না সে কার।

যখন তারে কাছে টানে
যায় বুকের মাঝে,
সুযোগ বুঝে হাসে খেলে
নিত্য সকাল সাঁঝে,
চোখের আড়াল হলে হায়
খুঁজে অন্য ঘর,
পাগল বুঝে-না সে কার।

যা শিখায় তা শিখে ওরে
তোতাপাখির মতো,
খুঁজে খুঁজে বুকে বান্ধে
আছে মন্দ যতো,
গহীন মনে সুরের টানে
আপন করে পর,
পাগল বুঝে না সে কার।

বুঝবে যেদিন ওরে হিয়া
কেউ রবেনা পাশে
ভাব দেখাইয়া ভবের স্বরি
ঘুরিয়া উদাসে,
দুখের দিন গ্রাসিয়া হায়
বুঝায় নিরন্তর,
পাগল বুঝে-না সে কার।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca