• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে চার দিনের সফরে বিচারপতি

Reporter Name / ২৬৬ Time View
Update : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে চার দিনের সফরে বিচারপতি শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮ঃ০৩ মিঃ চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনে অবতরণ করেন বিচারপতি সৈয়দ মোঃ জিয়াউল করিম।

বিচারপতিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জেলা জজ ও দায়রা জজ জনাব মোহাঃ আদীব আলী। এরপর বিচারপতিকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল(জেলা জজ)জনাব নরেশ চ্দ্র সরকার, এডিশনাল জেলা জজ রবিউল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃহুমায়ুন কবির,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুজ্জামান,

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা জনাব ভবসুন্দর পাল,বার সভাপতি এ্যডঃজবদুল হক,সাধারণ সম্পাদক এ্যাডঃমাহমুদুল ইসলাম কনক,নাজির মাহবুব আলম,নায়েব নাজির ওবায়দুল।

রেল স্টেশনে থেকে জেলা জজ আদালতের গাড়িতে করে সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন বিচারপতি।

রাতে বিচারপতি ভোজসভায় অংশ নেবেন বলে জানান জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা।

বিচারপতির এ সফরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের রবিবার সকাল থেকে সকল বিষয়াদী নিয়ে কাজ করবেন বলে নিশ্চিত করেন প্রশাসনিক কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca