• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দাইপুকুরিয়ায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৪১ Time View
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

হাবিবুল বারি হাবিব, নিজস্ব প্রতিবেদকঃ

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন” এই শ্লোগান গুলোকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার প্রতিটি ইউনিয়নের বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম । তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড চাকলা বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার ১০ অক্টোবর ২০২২ বিকেলে দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের ৯ নাম্বার ওয়ার্ড সদস্য মো: মনিরুজ্জান বাবু এর সার্বিক ব্যবস্থাপনা ও ইউপি চেয়ারম্যান মো: আলমগীর রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ । আরো উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া বিটের ইনচার্জ ও শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মো: আরিফুল ইসলাম, সাব-ইন্সপেক্টর আব্দুল আনাম, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম আজমুল হক বাদশা, সাধারণ সম্পাদক আবু জাফর লালান সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

সভায় সম্প্রতি শিবগঞ্জ উপজেলার শেষ প্রান্তে ভোলাহাট থানাধীন কুইচ্চাগাড়া নামক স্থানে ডাকাতের হামলায় জুয়েল নামে এক ব্যক্তি নিহতের ঘটনাকে অত্যন্ত দু:খজনক তুলে ধরে পরবর্তীতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রশাসন ও জনগনের সমন্বয়ে কমিটি করে প্রয়োজনীয় ও বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান এলাকাবাসী । ইতিপূর্বে গঠিত কমিটির কার্যক্রম না থাকায় বার বার একই রাস্তা ও স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতে থাকায় সেই কমিটিকে অকার্যকর উল্লেখ করে নতুনভাবে বাস্তবমূখী কমিটি তৈরি ও পরিকল্পনা ভিত্তিক কাজ করারও দাবী জানান তারা । এক্ষেত্রে প্রশাসনের সার্বিক সহযোগীতা ও আন্তরিকতা একান্ত প্রয়োজন বলেও উল্লেখ করেন এলাকাবাসী । এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মেদ দাইপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় বার বার ঘটে যাওয়া ডাকাতি ও ছিনতাই দমন এবং মাদক নির্মূলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ ও সহযোগীতার আশ্বাস দেন ।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca