• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

নাচোলে জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত

Reporter Name / ৬২১ Time View
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ন্যায় নাচোলেও উপজেলা দিবস পালিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় নাচোল ইলামিত্র সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমান, এবং এই আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা জাপার এডহক কমিটি যুগ্ম আহ্বায়ক আসগার আলী, উপজেলার সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তাইজুদ্দিন ফটিক, নাচোল জাপার- পৌর শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হুদা এবং আরো উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড জাতীয় পার্টির সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফারুক হোসেন ডন। বক্তারা তাদের বক্তব্যে বলেন- উপজেলা দিবস উজ্জীবিত সফল ও সার্থক হউক, জাতীয় পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সরকার গঠিত সময়ে ৪৬০ টি উপজেলা ভিত্তি ও স্থাপনা নির্মাণ কাজ বাস্তবায়ন করছিলেন পল্লীবন্ধু এরশাদ সরকার। সাধারণ জনগণের ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষে আজও তার মুনাফা দেশের সকল স্তরের মানুষ সুবিধা হিসাবে ভোগ করছে, প্রিয় দেশবাসী আসুন আমরা সকলেই মিলে পল্লীবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। বাংলাদেশের বুকে যে মানুষটি রাষ্ট্রনায়ক না হইলে হয়তো, দেশের মানুষ দারিদ্র্যতা থেকে আজও মুক্তি পেতনা। তাই আসুন আমরা জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক সফল ৯ বছরের রাষ্ট্রনায়ক মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দুই হাত তুলে একটু দোয়া করি। এবং সেই সাথে সরকার প্রতি পাটির নেতারা অনুরোধ জানান উপজেলা দিবসটি যেন জাতীয় দিবস ঘোষণা করা হয়।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca