• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

১১ বছর পার করল রেডিও মহানন্দা

Reporter Name / ২৪৯ Time View
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

হাঁটিহাঁটি পা পা করে ১১তম বছর পার করল চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও-রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। এই ১১ বছরে জেলার একমাত্র ইলেক্ট্রনিক গণমাধ্যম হিসেবে গণমানুষের সেবায় নিয়োজিত থেকেছে রেডিও মহানন্দা। অনেক চড়াই উৎরাই পার করে ১২ বছরে পদার্পণ করল রেডিওটি। রেডিওটি সামাজিকযোগাযোগ মাধ্যমে লাইভ অনুষ্ঠান করায় ইতোমধ্যে দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রেখে আরো যুগোযোগী সকল অনুষ্ঠান সম্প্রচার করে জেলার গণ্ডি পেরিয়ে সারাদেশে এবং বিদেশেও কার্যক্রম বিস্তৃত করবে।
বুধবার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এমন কথা বলেছেন। এর পাশাপাশি কমিউনিটি টেলিভিশনের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে তাদের আলোচনায়। রেডিওটির অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন অনুষ্ঠানে আগত অতিথি, ব্যবস্থাপনা কমিটি এবং স্রোতারা।

জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন-রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জবাসীর কণ্ঠস্বর, গণমানুষের প্রাণের প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান বাল্যবিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয়ে সাধারণ মানুষকে সতেচন করে গড়ে তোলার কাজটি করছে এবং সরকারের এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও সুস্থ বিনোদন দিচ্ছে গণমানুষকে।
রেডিও মহানন্দার প্রধান নির্বহী কর্মকর্তা এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি মো. রওশন আলী। তিনি বলেন-বাংলাদেশে হাতে গোনা কয়েকটি কমিউনিটি রেডিও রয়েছে তার মধ্যে রেডিও মহানন্দা অন্যতম। আমরা জানি যারা সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয় তাদের আয়ুষ্কাল বড়জোর তিন বছর হয়। কিন্তু রেডিও মহানন্দা ১১ বছর পার করেছে। আর এটা থেকেই বোঝা যায় এই রেডিওটি তাদের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করেছে। সকল সেক্টরের আন্তরিকতা ও ভালোবাসায় আজ এ পর্য়ন্ত আসতে পেরেছে। আমি বিশ্বাস করি সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরার পাশাপাশি, বাল্যবিয়ে, মাদকসহ সমাজের সমস্যাগুলো নিয়ে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রচার করছে এবং ভবিষ্যতেও করবে।

তিনি বলেন-আমি জেনেছি, কোভিড-১৯ মহামারির সময়েও রেডিওটি তার কার্যক্রম চালিয়ে গেছে। করোনা সম্পর্কে মানুষকে সচেতন করেছে। আমি আশা করব, আগামী দিনেও সরকারের উন্নয়ন কর্মকা- সম্প্রচারের পাশাপাশি সমাজ সচেতনতায় রেডিও মহানন্দা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তা পুরনে রেডিওটি ভূমিকা রাখবে। আগামীতে সকলের সহযোগিতা ও ভালোবাসায় রেডিও মহানন্দা আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপদেষ্টা কমিটি, ব্যবস্থাপনা কমিটি, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, নির্বাহী কমিটির সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রেডিওটির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন। তিনি বলেন- সরকারের যে নীতিমালা আছে সেই নীতিমালায় আর্থিক যে বিষয় আছে সেখানে ট্রাস্ট ফান্ড গঠন করার কথা আছে কিন্তু সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে না সেই ট্রাস্ট ফান্ড গঠন করা হলে শুধু রেডিও মহানন্দা নয় কমিউনিটি রেডিওগুলো জেগে উঠবে এবং কিছুটা হলেও আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবে। আমরা করোনার মধ্যে এক মিনিটের জন্য রেডিও বন্ধ করিনি। করোনার দুর্যোগকে মোকাবেলা করে রেডিও চালানো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিলো। তারপরও আমরা কাজ করেছি। আমরা গম্ভিরা করছি, উঠান বৈঠক করছি মানুষকে সচেতন করছি। প্রগতিকে ধরে রাখতে হলে সচল থাকতে হবে হাঁটতে হবে। আশা করি কমিউনিটির মানুষ এটাকে আরো ভালোভাবে ধারন করবে এবং এই ধারনের মধ্য দিয়ে আগামী দিনগুলো আরো সুন্দরভাবে জয় করবে।

অনুষ্ঠানে আরো কথা বলেন- জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, গম্ভীরার নানা খ্যাত মাহবুবুল আলম, অনুভূতি ব্যক্ত করে কথা বলেন বিশিষ্ট নারী সংগঠক শামীমা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবলু, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, রেডিওটির ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন, সদস্য ও সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার সম্পাদক জোনাব আলী ও সদস্য রাইহানুল ইসলাম লুনা, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মুহাম্মদ তাকিউর রহমান, দৈনিক গৌড়বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, দৈনিক চাঁপাই চিত্রের প্রধান প্রতিবেদক ফারুক আহমেদ চৌধুরী, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি নূরতাজ আলম, শামিমা আখতার, মারুফ, সাগর আলী, জুবায়েরসহ অন্যরা।

সকালে জন্মদিনের গানের সাথে সাথে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবাষির্কীর আনুষ্ঠানিকতা। রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খীরা। অনুষ্ঠানের এক পর্যায়ে ইচ্ছেদুয়ার অনুষ্ঠানের পুরস্কার বিজয়ীদের হাতে সার্টিফিকেট চাবির রিং ও মগ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ব্যবস্থাপনায় পরীক্ষামূলক সম্প্রচারের মধ্য দিয়ে ২০১১ সালের ২৮ অক্টোবর এফ.এম. ৯৮.৮ মিটার ব্যান্ডে রেডিও মহানন্দা যাত্রা শুরু করে এবং ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। (দৈনিক গৌড় বাংলা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca