• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘরে আগুন, আহত-২

Reporter Name / ২৮৯ Time View
Update : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

 

তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘরে আগুন দেওয়া সহ দুইকে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত মানিক হোসেন ও স্ত্রী শিরিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। পারিবারিক ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, প্রায় ৬মাস আগে মানিক হোসেনের মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় একই ইউনিয়নের ঝলঝলি গ্রামের আব্দুল রশিদের ছেলে কুখ্যাত চোর বাবু। মেয়েটি প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সে বিভিন্ন ভাবে রাস্তায় উত্ত্যক্ত করে আসছিল। কিছুদিন পূর্বে উত্ত্যক্ত করার সময় বাবু চোরকে গণধোলাই দেয় স্থানীয় জনতা। এরই জের ধরে পরিকল্পিতভাবেই আগুন লাগানো সহ মেয়েটির বাবা-মার উপর হামলা চালায় বাবু চোর, মমতাজ আলীর আলমগীর, মোহাম্মদ আলীর ছেলে ওসমান ও তার তার স্ত্রী সহ প্রায় ১০ জনের সংঘবদ্ধ চক্র। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক নিশ্চিত করে জানান, ঘটনার ৩০ মিনিট পূর্বে বাবুর ফুফা ওসমান আলী আমাকে মোবাইলে নানা ধরনের হুকুমি দেয়। তারা সরাসরি চুরি সহ নানান অপকর্মের সঙ্গে জড়িত। চুরির অপরাধে তাদেরকে একাধিকবার পুলিশ আটক করেছে। তাদের অপকর্মে আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক এসআই তৌহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category