• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ডাকাতি মামলায় গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুসহ ১৩ কারাগারে

Reporter Name / ৩১৫ Time View
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

একটি ডাকাতি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুসহ ১৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে বিজ্ঞ চাঁপাই নবাবগঞ্জ সদর আমলী আদালত। রবিবার (২২ অক্টোবর) দুপুরে চেয়ারম্যান টিপু, সদস্য নুরুল ইসলামসহ ১৩ জন আসামী আইনজীবির মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চায়। বিজ্ঞ নবাবগঞ্জ সদর আমলী আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) হুমায়ন কবীর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরতলা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু, ২নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম, একই ইউনিয়নের মুনসেফপুর গ্রামের মৃত আলতাস আলীর তিন ছেলে হবু আলী, ইব্রাহিম আলী ও শরিফ আলী, মৃত সদর আলীর দুই ছেলে ফারুক আলী ও ওসমান আলী, মৃত মফিজুল ইসলামের ছেলে আলী আহসান, মৃত দাউদ আলীর ছেলে ইউনুস আলী, হবু আলীর ছেলে আহাদ আলী, সদর আলীর দুই মেয়ে মোসলেমা ও রোকেয়া এবং ইউনুস আলীর স্ত্রী মিলি বেগম।
মামলার নথি ও বাদীর আইনজীবি সুত্রে জানা যায়, গত ২০২১ সালের ২৫ এপ্রিল বাদী একই ইউনিয়নের দক্ষিন চরী মির্জাপুর গ্রামের শাহ জামালের ছেলে জসীমের সাথে আসামী মোসলেমার বিবাহ হয়। এক বছর সংসার করার পর তাদের সংসারে বনিবনা না হওয়ায় ২০২২ সালের ৩১ মে জসীম স্ত্রী মোসলেমাকে তালাক দেয়। তালাক নিষ্পত্তির লক্ষ্যে চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ও সদস্য নুরুল ইসলাম ইউনিয়ন পরিষদ ভবনে এক সালিসে জসীমকে ২ লক্ষ তিন হাজার টাকা জরিমানা করে। জসীম জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনটি ১০০ টাকার স্ট্যাম্পে জোরপুর্বক জসীমের স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয় চেয়ারম্যান টিপু। তারপর চেয়ারমান টিপু ও সদস্য নুরুল নানা উপায়ে জরিমানার টাকা আদায়ে ব্যর্থ হয়। পরে ২০২২ সালের ২৫ জুলাই সকালে চেয়ারম্যান টিপু ও সদস্য নুরুলের নির্দেশে অন্যান্য আসামীরা বাদীর বাড়িতে হামলা করে, স্বর্ণালংকার, নগদ টাকা এবং বাছুরসহ একটি গাভী লুট করে নিয়ে যায়।
নবাবগঞ্জ সদর আমলী আদালতে মামলাটি গ্রহন করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত রিপোর্ট পাবার পর এবং বাদী ও স্বাক্ষীর বক্তব্য শুনে গত ৭ আগষ্ট আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে বিজ্ঞ আমলী আদালত। ওয়ারেন্ট ইস্যুর ২ মাস ১৫ দিন পর রবিবার চেয়ারম্যানসহ ১৩ আসামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category