• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিবগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত।।

Reporter Name / ৩০৮ Time View
Update : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এসিডির এরিয়া অফিসে শিশু বিবাহ
প্রতিরোধে কিশোর কিশোরীদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে শিশু
বিবাহ বন্ধে কিশোর কিশোরীদের কম্যুনিটি ক্যাম্পেইন বাস্তবায়ন
শীর্ষক এই সভা ইউনিসেফ এর অর্থায়নে এবং এ্যাসোসিয়েশন ফর
কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর বাস্তবায়নে আয়োজন করা হয়।
সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এসিডির প্রোগ্রাম অফিসার, মোঃ হুমায়ুন কবির।
উক্ত আলোচনা সভায় শিশু বিবাহ,শিশু বিবাহের কারণ, কুফল ও শাস্তি,
প্রজনন স্বাস্থ্য অধিকার, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে ও
কিশোর কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে
বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা শিশু বিবাহ বন্ধে বিভিন্ন ধরনের
পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন এসিডির প্রোগ্রাম অফিসার মোঃ
হুমায়ুন কবির, রুপম কুমার দেব ও এসিডির কমিউনিটি ভলান্টিয়ার দিলারা খাতুন এবং বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও লছমানপুর গ্রামের. কিশোর কিশোরী ফোরামের সদস্য সহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca