• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৩০১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাসগৃহ প্রদান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আগামী ২৩ জানুয়ারী সকাল ১০-৩০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে ” ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাসগৃহ প্রদান ” কার্যক্রমর শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা নামক স্থানে ৩৬ টি সুবিধাভোগী পরিবারের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হবেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ন কবির খন্দকার, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ।উল্লেখ্য যে জেলায় মোট ১৩১৯ বাসগৃহ নির্মাণ করে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে।সংবাদ সম্মেলনে বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মন্জুরুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ ওরাঁও এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম। জেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিকস ও অনলাইন নিউজ মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category