• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ জানুয়ারি থেকে বাড়িভাড়া বাড়ানোর নোটিশ, ভাড়াটিয়াদের নতুন দুশ্চিন্তা শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায় সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটে সরানোর নির্দেশ দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান ও পুশ-ইন রোধে বিজিবির সচেতনতামূলক সভা ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১ সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার রামপালে সিমেন্ট ডিপোর ভেতরে শতাধিক হরিণ বন্দি! রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, দখল হয়েছে সরকারি খালও তাইজুল-নাঈমের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ, লিড পেল বাংলাদেশ বিচ্ছেদের ১২ বছর পরও সুজানকে নিয়ে গর্বিত হৃতিক, জন্মদিনে আবেগঘন বার্তা

শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

আজ শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এতে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জনগণের সঙ্গে আলোচনা না করে একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ানো, নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা এবং আইনের শাসনের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষের মন খারাপেরও অধিকার নেই। কেউ মন খারাপ করলেও তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের কারণে নাগরিক জীবনে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তাঘাটে আবারও ভয়ের সংস্কৃতি ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

এসব পরিস্থিতির প্রতিবাদ জানাতেই শুক্রবার শাহবাগে সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান এনসিপির এই নেতা। কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাঁদের লড়াই অব্যাহত থাকবে। এ লড়াইয়ে সবার অংশগ্রহণ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca