• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত? দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে বাছাই ৩০০ বাংলাদেশি রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী চাকরি খুঁজে হতাশ? হজরত মূসা (আ.)-এর এই দোয়ায় চান কল্যাণ

সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মতিউর রহমান,সরিষাবাড়ি,জামালপুরঃ সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৮ নভেম্বর রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
সমবায় অধিদপ্তরের নির্দেশনা ও উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুল্লাহ'র ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মাঠে স্থাপিত অস্থায়ী মঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে ১৪১ জামালপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদুল কবির তালুকদার শামীম এঁর নেতৃত্বে সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গঁন থেকে একটি সমবায়ী র ্যালি বের করা হয়। র ্যালিটি প্রধান সড়ক ধরে উপজেলা কমপ্লেক্স হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সহকারি সমবায় কর্মকর্তার সঞ্চলনায় অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জ্বনাব হাবিবুল্লাহ্। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি অফিসার অনুপস্থিত থাকায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ভূলি লিজা রিছিল। সমবায়ীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা কৃষি অফিসার অনূপ সিংহ, মৎস্য অফিসার মাহমুদুর রহমান ও সফল সমবায়ীবৃন্দ। এ ছাড়াও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা,তথ্য আপাসহ সমবায় অফিসের সহকারি কর্মকর্তা জগলুল পাশা,আনিসুর রহমান প্রমূখসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ১০ জন সমবায়ীর হাতে সম্মান সুচক ক্রেষ্ট তুলে দেন অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca