• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে দু’জনকে জরিমানা

Reporter Name / ৩২৮ Time View
Update : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের অভিযোগে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার হিরুপাড়ায় ফসলি জমিতে পুকুর খননের সময় রহনপুুর বাজার এলাকার মৃত বিদু ভূষনের ছেলে বিভূতি ভূষণ ও বিজয় পালের ছেলে ঝংকার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির।
তিনি জানান, কিছু অসাধু ব্যক্তি উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করে চলেছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca