• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হামলার পরও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ঢাবির ফল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়, চালু হলো রেজাল্ট অটোমেশন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে মাভাবিপ্রবিতে আটক ৩ বহিরাগত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনল চীনা বিশ্ববিদ্যালয় আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাই ফোঁটা উৎসব পালন জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির দিনব্যাপী টিকাদান হামে এক দিনে ৬ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৩ জন ক্যানসার ও হৃদরোগের চিকিৎসায় বড় পরিবর্তন আনতে পারে এআই, দাবি অ্যানথ্রপিক সিইওর আইপিএলে ফেরার অপেক্ষায় মোস্তাফিজ, নিলামে নাম লেখালেন কাটার মাস্টার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের

বিডিরেন প্রকল্পে নোবিপ্রবির পাঁচ হলে নতুন ইন্টারনেট সংযোগ

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাঁচটি আবাসিক হলের প্রায় তিন হাজার শিক্ষার্থীর জন্য নতুন ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীন বিডিরেন (BdREN) প্রকল্পের আওতায় হলগুলোর প্রতিটি আবাসিক কক্ষে ওয়াই-ফাই সংযোগ দেওয়া হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এ কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেলের পরিচালক ড. মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রকল্পের আওতায় পাঁচটি আবাসিক হলের প্রতিটি কক্ষে আলাদা রাউটার স্থাপন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত ও সহজলভ্য ইন্টারনেট সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

আইসিটি সেলের পরিচালক বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে সংযোগ স্থাপনের কাজ শেষ হতে পারে। তবে এ প্রকল্পের আওতায় শুধু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেই ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।

নতুন ওয়াই-ফাই সংযোগ স্থাপনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, গবেষণা এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।

আবাসিক শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘বর্তমানে অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, গবেষণা ও বিভিন্ন একাডেমিক কাজে ইন্টারনেটের প্রয়োজন হয়। হলের কক্ষগুলোতে ভালো মানের ওয়াই-ফাই সংযোগ চালু হলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে।’

আরেক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘হলে ইন্টারনেট সংযোগ থাকলেও অনেক সময় ধীরগতি ও নেটওয়ার্ক সমস্যার কারণে প্রয়োজনীয় কাজ করা কঠিন হয়ে পড়ে। নতুন সংযোগ স্থাপনের পাশাপাশি ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca