• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, ভোগান্তিতে নাগরিকরা পরিবার নিয়ে চলার জন্য টাইসর, রুমিয়ন নাকি ইনোভা ক্রিস্টা কোন টয়োটা গাড়ি সেরা? গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬ দুধের সঙ্গে কলা খেলে শরীরে কী হয়, জানুন উপকারিতা ও সতর্কতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণায় দোষী ব্রিটিশ কর্মকর্তা

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনবে সরকার

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা ব্যয়ে ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনবে সরকার। তৃতীয় প্রজন্মের এসব খাবার বড়ি সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়েছিল।

প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব জন্মনিয়ন্ত্রণের বড়ি কেনা হবে। পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যবহারের জন্য এই ক্রয় প্রস্তাব নেওয়া হয়েছে।

ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ নম্বর ২০২৫-২৬/জিডি-৪এ এবং টেন্ডার আইডি ১৩২০৩৯৯ ব্যবহার করা হয়েছে। এ প্রক্রিয়ায় সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

প্রতিষ্ঠানটির কার্যালয় ঢাকার পান্থপথের শুক্রাবাদ পশ্চিম পান্থকুঞ্জু এলাকায় অবস্থিত। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে ক্রয়ের অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

সরকারি ক্রয় প্রস্তাব অনুযায়ী, মোট ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল তৃতীয় প্রজন্মের খাবার বড়ি সংগ্রহে ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব বড়ি সরবরাহের দায়িত্ব পেয়েছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca