• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ডায়াবেটিসে পায়ের ছোট ক্ষত থেকে গ্যাংগ্রিন! ঝুঁকি এড়াতে যা করবেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পথে নতুন পদক্ষেপ বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির মাঠজুড়ে ডাচদের দাপট, সাত গোলের ব্যবধানে বিধ্বস্ত গ্রিস আজ বিশ্ব ডায়াবেটিস দিবস তাহিরপুরে অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদসহ গ্রেপ্তার ১ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন ১৯ বছর ধরে বেড়িবাঁধে মেয়ের অপেক্ষায় রেবা বেগম, সিডরে হারানো রহিমার ফেরার আশায় কাটে দিন সাগরে লঘুচাপ সৃষ্টি, আগামী দুই দিন আবহাওয়া যেমন থাকবে রমজানের আগে নতুন টিসিবি ডিলার নিয়োগ, ঘরে বসেই করা যাবে আবেদন

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি নিয়ে যাওয়ার সুযোগের আওতায় নতুন করে আরও ৫০ জন প্রার্থীকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আগে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায় অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন প্রার্থী বাছাই করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বোয়েসেলের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো আয়োজন বোয়েসেলের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ে লাইভ সম্প্রচার দেখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় নির্বাচিত কর্মীরা দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, এ নিয়োগের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্য থেকে স্বয়ংক্রিয় অনলাইন পদ্ধতি বা লটারির মাধ্যমে প্রথম ধাপে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করা হয়।

তবে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কয়েকজন উপস্থিত হননি। তাঁদের অনুপস্থিতিতে তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করতেই অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে আরও ৫০ জনকে লটারির মাধ্যমে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কোন পদে নিয়োগ দেওয়া হবে?

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ধাপে ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মোট ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। তাঁদের ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ এবং ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে কাজ করতে হবে।

প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাই করতে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। দলটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে।

বোয়েসেল জানিয়েছে, এ নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত কর্মীদের কোনো ধরনের অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ দিতে হবে না। মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানই কর্মী নিয়োগ ও বিদেশে পাঠানোর সম্পূর্ণ খরচ বহন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca