• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

বিত্তবানদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধ চক্র

Reporter Name / ৩১৭ Time View
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

বিত্তবানদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধ চক্র

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, চিকিৎসকসহ সমাজের প্রতিষ্ঠিত ও বিত্তবান ব্যক্তিদের বিভিন্ন ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি নারী অপরাধ চক্র। আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে এসব উঁচু শ্রেণীর মানুষকে হয়রানি ও ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিলেও মানসম্মানের ভয়ে মুখ খুলছে না কেউই। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন প্রলোভন ও কৌশলে বাড়িতে ডেকে এনে নিজেদের তৈরি ফাঁদে ফেলে অর্থ দাবি করে নারী চক্রটি। দিতে অস্বীকৃতি জানালে, জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে তা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখানো হয়। এতে মানসম্মানের ভয়ে টাকা দিতে বাধ্য হয় সমাজের বিত্তবানরা।

জেলার একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ইসমাইল হোসেন (ছদ্মনাম)। ব্যবসায়ীক পরিচয়ে জেলার শীর্ষ পর্যায়ের এক আওয়ামীলীগ নেতা ইসমাইলকে বিয়ের জন্য বউ খুঁজতে বলে। দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে তিনি শরণাপন্ন হয়েছিলেন জেলা শহরের পিটিআই মাস্টারপাড়া মহল্লার মোসা. আলেয়া খাতুনের (৫২) কাছে। আলেয়া প্রতিশ্রুতি দেন তার কাছে এমন একটি মেয়ের সন্ধান আছে। এরপর গত ১৫-২০ দিন বারবার মেয়ে দেখার জন্য ফোন দিতে থাকে আলেয়া। বয়বসায়ীক কাজে ব্যস্ত থাকায় মেয়ে দেখা হয় না ঠিকাদার ইসমাইল হোসেনের। গত ৩ ফেব্রুয়ারী বুধবার নিজের কাজের সূত্রে পিটিআই এলাকায় অবস্থানকালেই আলেয়া ফোন দেয় ইসমাইলকে। বাড়িতে ডাকে বউ দেখার কথা বলে। বেলা সাড়ে ১১টায় আলেয়ার বাড়িতে গিয়ে মেয়ে দেখার মাঝেই টয়লেটে গেলে ঘরের দরজা লাগিয়ে দেয় আলেয়া। পরে কয়েকজন লোক ডেকে অনৈতিক কাজের অভিযোগ করে আলেয়া।

ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, মেয়েটি কোন অভিযোগ করেনি, তারপরও আলেয়া সাজানো ফাঁদে তার নিজের কয়েকজন ছেলে দিয়ে আমাকে মারধর ও ভয়ভীতি দেখায়। জোরপূর্বক আমাকে শার্ট-প্যান্ট খুলিশে লুঙ্গি পরিহিত অবস্থায় খালি গায়ে বিছানায় বসিয়ে ছবি তুলে। পরে ১০ লক্ষ টাকা দাবি করে তারা। মানসম্মানের কথা ভেবে দেড় লক্ষ টাকা দিতে চাই। বাড়িতে এসে তাদের দুইজন ছেলের হাতে ৮০ হাজার টাকা তুলে দেয়। পরে এনিয়ে সদর মডেল থানায় অভিযোগ করেছেন ইসমাইল হোসেন (ছদ্মনাম)। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে থানায় অভিযোগের পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত আলেয়া খাতুন, তার বড় ছেলে নাইম ও ছোট ছেলে হাসান।

বছর খানেক আগে নাচোল উপজেলার নেজামপুর গ্রামের ৩০ বছর বয়সী এক ব্যবসায়ীকে আলেয়ার ছোট ছেলে হাসান বাসায় দাওয়াত দেয়ার নাম করে ডেকে আনে। বাসায় আসলে একই ঘটনা ঘটে সেই ব্যবসায়ীর সাথে। জানা যায়, একইভাবে ব্ল্যালমেইল করে অর্থ আদায় করা হয়। গত ৪ বছর আগেও একই ঘটনা ঘটে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের এক ওষুধ কোম্পানির কর্মকর্তার সাথে। ৫০ বছর বয়সী সেই কর্মকর্তার কাছে নেয়া হয় বিপুল পরিমাণ অর্থ। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের একজন নেতা বলেন, আমাকে জরুরি কাজের কথা বলে বাসায় ডাকে আলেয়া। পরে অন্য একটি মেয়েকে ঘরে ঢুকিয়ে আমাকে নানাভাবে অপদস্ত করে। পরে কিছু টাকা দিয়ে ইজ্জত নিয়ে ফিরে আসি। গত ১ বছর আগে শহরের একটি স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে একইভাবে ফাঁসিয়ে মারধর ও নানা রকম অপদস্ত করে এই চক্রটি। ঘটনাটিও একইভাবে আলেয়ার বাড়িতেই ঘটানো হয়। কামাড়পাড়া এলাকার এক কসমেটিকস ব্যবসায়ীকে গত ৬-৭ মাস আগে একইভাবে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয় আলেয়া ও তার এই অপরাধ চক্রটি।

নাম প্রকাশ না করার শর্তে আলেয়ার কয়েকজন প্রতিবেশী জানান, সে (আলেয়া) একেক সময় একেক জায়গায় বাসা ভাড়া নেয়। এর বসবাস করতো জেলা শহরের ম্যাথরপাড়ায়। বেশ কয়েক বছর থেকে পিটিআই মাস্টারপাড়ায় বসবাস করছে। এটিই তাদের পেশা। এভাবেই তারা বিত্তবানদের ফাঁদে ফেলে টাকা আদায় করে। তার দুই ছেলে মাদকসেবি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলেও জানা যায়। গত মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টা ও রাত ৮টায় আলেয়ার বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি।

তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে এমন অপরাধ চক্রকে ধরতে কাজ করছে পুলিশ।
সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মো. ফারুক আহাম্মেদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
তাং- ১৩.০২.২০২১
মোবাইল- ০১৭২৪-৩০০২৭৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca