• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

রহনপুর রিপোর্টার্স ক্লাবের যাত্রা শুরু

Reporter Name / ২৭৩ Time View
Update : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
মহান একুশে ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে “রিপোর্টার্স ক্লাব” নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ডাক্তার সুলতান আহমদ। প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌরসভার বিদায়ী মেয়র তারিক আহমদ বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ডাক্তার নজরুল ইসলাম বুলবুল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ওবাইদুল্লাহ দুলাল, ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কবীর, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওলিউল হক ডলার, রেডিও মহান্দার সহকারি ষ্টেসন ম্যানেজার তাকিউর রহমান, সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন নাহিদ ও সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল প্রমুখ। এর আগে আব্দুল্লাহ আল-মামুন নাহিদকে সভাপতি, মনিরুল ইসলাম দোয়েলকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমেটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category